শাহজালালে যাত্রীর হারানো ১৬ হাজার ডলার উদ্ধার করে ফেরত দিলো এভসেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ ডিসেম্বর ২০২৫, ০০:৪৩আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০০:৪৩

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর হারানো ১৬ হাজার ইউএস উদ্ধার করে ফেরত দিয়েছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।

সোমবার (১৫ ডিসেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র কাওছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৬ ডিসেম্বর সিঙ্গাপুরগামী এক যাত্রী তার একটি ব্যাগ হারিয়ে ফেলেন। পরবর্তীতে তিনি ই-মেইলের মাধ্যমে এভসেককে বিষয়টি অবহিত করেন এবং ব্যাগটিতে ১৬ হাজার ইউএস ডলার (প্রায় ২০ লাখ টাকা) রয়েছে বলে জানান।

কাওছার মাহমুদ জানান, পরিচ্ছন্নতাকর্মী মোছা. রুমা আক্তার ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় পেয়ে এভসেক কন্ট্রোল রুমে জমা দেন। পরে যাত্রীর সঙ্গে যোগাযোগ করে যথাযথ প্রমাণ যাচাইয়ের মাধ্যমে তার মনোনীত প্রতিনিধির কাছে সোমবার ব্যাগটি হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, “হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলের প্রতিটি পর্যায়ে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’ এই মূলমন্ত্রের সঙ্গে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি সম্মানিত যাত্রীর স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কর্তব্য পালন করে চলেছেন।”

/আইএ/এম/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম