সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৫

বাংলাদেশ সচিবালয়ে ভাতার দাবিতে আন্দোলন করা ১৪ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কর্মচারীদের সাময়িক বরখাস্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

বুধবার (১৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, বরখাস্ত হওয়া কর্মচারীদের মধ্যে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহ-সভাপতি শাহীন গোলাম রাব্বানী, নজরুল ইসলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তায়েফুল ইসলাম, বিকাশ চন্দ্র রায়, ইসলামুল হক, মহসিন আলী, রোমান গাজী, আবু বেলাল, তথ্য মন্ত্রণালয়ের মিজানুর রহমান সুমন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কামাল হোসেন, মোহাম্মদ আলিমুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের বিপুল রানা বিপ্লব ও মন্ত্রিপরিষদ বিভাগের নাসিরুল হক রয়েছেন। 

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে করা মামলায় আদালত চার্জশিট গ্রহণ করায় নিয়ম অনুযায়ী তাদের সামরিক বরখাস্ত করা হয়েছে। 

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ভাতার দাবিতে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ছয় ঘণ্টা নিজ দফতরে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিনকে অবরুদ্ধ করে রাখেন কর্মচারীরা। পরে পুলিশের সহায়তায় রাত সাড়ে ৮টার পরে নিজ দফতর ত্যাগ করেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের নেতৃত্বে মূলত এ আন্দোলন সংঘটিত হয়।

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
সচিব কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশনা বাণিজ্য সচিবের
জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
রাজধানীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু
রাজধানীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু
৭০ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যা
৭০ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যা
সর্বহারা গ্রুপের নেতা বাঘার নেতৃত্বে পেঁয়াজ ব্যবসায়ীকে হত্যা: এসআরবি
সর্বহারা গ্রুপের নেতা বাঘার নেতৃত্বে পেঁয়াজ ব্যবসায়ীকে হত্যা: এসআরবি
রাজধানীতে ৯ স্থা‌নে ককটেল বিস্ফোরণ, দুই বাসে আগুন
রাজধানীতে ৯ স্থা‌নে ককটেল বিস্ফোরণ, দুই বাসে আগুন
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’