ধানমন্ডি ৩২ নম্বরে আবারও ভাঙচুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৫, ১২:২১ আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী। এর জেরে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনে আবারও অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে একদল বিক্ষোভকারী।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, বিক্ষোভকারীরা ক্ষতিগ্রস্ত ভবনটির অবশিষ্ট অংশ হাতুড়ি দিয়ে ভাঙছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতেই একদল যুবক বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। আজ সকালে শাহবাগ থেকে আসা একটি বড় মিছিল সেখানে যোগ দিলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি করে। গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের চেকপোস্ট চলাকালীন মিরপুরে অস্ত্রসহ দুজন গ্রেফতার
হাসপাতালে গিয়েছিলেন মাকে দেখতে, ভবন থেকে পড়ে মেয়ের মৃত্যু
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পুলিশের চেকপোস্ট চলাকালীন মিরপুরে অস্ত্রসহ দুজন গ্রেফতার
পুলিশের চেকপোস্ট চলাকালীন মিরপুরে অস্ত্রসহ দুজন গ্রেফতার
গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড
গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড
রাজনৈতিক গণঅভ্যুত্থানের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জাতীয় মুক্তি কাউন্সিলের
রাজনৈতিক গণঅভ্যুত্থানের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জাতীয় মুক্তি কাউন্সিলের
আইজিপির কঠোর বার্তার দিনে খুলনায় তিন স্থানে গুলি ও ভাঙচুর, আহত ২
আইজিপির কঠোর বার্তার দিনে খুলনায় তিন স্থানে গুলি ও ভাঙচুর, আহত ২
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা