প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ১৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২৫, ১৩:১৯ আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৪

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।

গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. নাইম (২৬), মো. আকাশ আহমেদ সাগর (২৮), মো. আব্দুল আহাদ (১৮), মো. বিপ্লব (২২), মো. নজরুল ইসলাম ওরফে মিনহাজ (২০), মো. জাহাঙ্গীর (২৮), মো. সোহেল রানা (২৪), মো. হাসান (২২), রাসেল ওরফে সাকিল (২৮), মো. আব্দুল বারেক শেখ ওরফে আলামিন (৩১), মো. রাশেদুল ইসলাম (২৫), মো. সোহেল রানা (২৭), শফিকুল ইসলাম (৩৪), মো. প্রান্ত সিকদার ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত, আবুল কাশেম, রাজু হোসাইন চাঁদ ও সাইদুর রহমান (২৫)।

অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, এসব ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতায় থানা-পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে। এছাড়া কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তিন জন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) একজনকে গ্রেফতার করে।

গত ১৮ ডিসেম্বর রাতে রাজধানীর কাওরান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো কার্যালয় এবং কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে দ্য ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এক পর্যায়ে অগ্নিসংযোগ করা হয় দুই কার্যালয়েই। একই দিন মধ্যরাতে ধানমন্ডিতে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের সংস্কৃতি ভবনে হামলার ঘটনা ঘটে। পরদিন শুক্রবার রাতে ঢাকার তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উদীচীর একাংশের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে দাবি করেছেন, পরিকল্পিতভাবেই সেখানে আগুন দেওয়া হয়েছে।

প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশের আওতায় দায়ের করা হয়েছে।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ঢাকায় গ্রেফতার
বিচারকের ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড, এক বছরেই শেষ বিচারকাজ
সর্বশেষ খবর
কপ৩১ যেন ‘কঠিন সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আরেকটি আয়োজন’ না হয়
কপ৩১ যেন ‘কঠিন সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আরেকটি আয়োজন’ না হয়
টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর, ২০২৬)
জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার