‘সম্পাদকীয় নীতি পছন্দ না হলে গণমাধ্যমে আগুন দেওয়া গণতান্ত্রিক প্রক্রিয়া নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২৫, ১৪:০৮ আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১৬:০১

নিউ এজের সম্পাদক নুরুল কবির বলেছেন, পৃথিবীর সব জায়গায় সংবাদ মাধ্যমের নিজস্ব সম্পাদকীয় নীতি থাকে, সে নীতি পছন্দ না হলে গণমাধ্যমে আগুন লাগিয়ে দেওয়া কোনও গণতান্ত্রিক প্রক্রিয়া নয়।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। প্রতিবাদ সভাটির আয়োজন করেছে সম্পাদক পরিষদ এবং নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

নূরুল কবির বলেন, অফিসে আগুন দেওয়ার সময় হামলাকারীদের উদ্দেশ্য ছিল সংবাদমাধ্যমের ভেতরে থাকা মানুষদের হত্যা করা। একইসঙ্গে তারা ফায়ার সার্ভিসের কার্যক্রমেও বাধা দেয়।

তিনি বলেন, আমরা যদি তাদের বিরুদ্ধে দাঁড়াতে না পারি, তাহলে শুধু সংবাদপত্র নয়, পুরো সমাজ ব্যবস্থা, উন্নতির সব সম্ভাবনা রুদ্ধ হয়ে যাবে।

মানববন্ধন (ছবি: নাসিরুল ইসলাম)

নূরুল কবীর আরও বলেন, আমরা সাহস করে নিজেদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য নিজ নিজ অবস্থান থেকে লড়াই করছি। এ জায়গায় এসে আমরা আপনাদের সহানুভূতি, সহযোগিতা ও সমর্থন কামনা করছি। এই লড়াই শুধু আমাদের নয়, আপনাদেরও। সে বিষয়ে সমর্থন জ্ঞাপন এবং অনুরোধ করতেই আপনাদের আমরা ডেকেছি।

তিনি আরও বলেন, আমরা আশা করি, সবাই যেন কথা বলতে পারি। মানুষকে দেখানো দরকার, রাষ্ট্রকে দেখানো দরকার, অগণতান্ত্রিক শক্তিকেও দেখানো দরকার— গণতন্ত্রের বিকাশ ও গণমাধ্যম প্রতিষ্ঠানের স্বার্থে এ দেশের চিন্তাশীল ও সব পেশাজীবী মানুষ সংঘবদ্ধ আছেন।

এ সময় সবচেয়ে বেশি সাংবাদিকদের, লেখক বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধতার প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

সভা শেষে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সামনে মানববন্ধন করেন সম্পাদক পরিষদ ও নোয়াবের সদস্যরা।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, ১০ দিনের আল্টিমেটাম  
সাংবাদিক মোজাম্মেল বাবুর চিকিৎসার সর্বশেষ প্রতিবেদন দাখিলের নির্দেশ
একনজরে আজকের আলোচিত খবর
সর্বশেষ খবর
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি