আইনজীবী নাঈম কিবরিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ জানুয়ারি ২০২৬, ১৩:৪৫আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১৩:৪৫

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেটকার চালানোর সময় মোটরসাইকেলের ধাক্কাকে কেন্দ্র করে পাবনা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকার আইনজীবীরা।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা আইনজীবী সমিতির সামনে "সচেতন আইনজীবী সমাজ" এ মানববন্ধন আয়োজন করে। মানববন্ধনে উপস্থিত আইনজীবীরা নাঈম কিবরিয়ার হত্যার তীব্র নিন্দা জানান এবং দ্রুত ও দৃশ্যমান বিচারের দাবি জানান।

মানববন্ধনে সঞ্চালক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম বলেন, “নাঈম কিবরিয়ার হত্যার কয়েক দিন পেরিয়েছে, তবে এখনও কোনও আসামিকে গ্রেফতার করা হয়নি। আমরা সবাই সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করছি।”

উপস্থিত আইনজীবীরা আরও জানান, আইনজীবীদের জন্য সুস্পষ্ট আইন প্রণয়ন, সুষ্ঠু তদন্ত ও বিচারের পাশাপাশি বাংলাদেশের প্রতিটি হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, নিহত নাঈম কিবরিয়া (৩৫) পাবনা জজ কোর্টের আইনজীবী ছিলেন। গত ৩১ ডিসেম্বর রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেটকার চালানোর সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর অজ্ঞাতপরিচয় যুবকরা তাকে টেনে-হিঁচড়ে মারধর করে। খালাতো ভাই রফিকুল ইসলাম তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

/এএসএ/এম/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম