হাইকোর্ট মাজারের ওরসে পু‌লি‌শি বাধার অভিযোগ

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
০৯ জানুয়ারি ২০২৬, ২২:৪৯আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ২৩:০৭

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন শাহ খাজা শরফুদ্দিন চিশতীর মাজারে বার্ষিক ওরস কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পু‌লি‌শের বিরুদ্ধে। মাজারের ভক্ত ও অনুসারীদের দাবি, শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় তাদের মাজার প্রাঙ্গণ থেকে তাদের বের করে দেওয়া হয়। তবে পুলিশ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, দিনেই ওরস হয়ে গেছে। এরপরও কিছু ভক্ত ও পাগল সেখানে রয়ে গেছে। নিরাপত্তাজনিত কারণে তাদের হাইকোর্ট প্রাঙ্গণের ভেতরে অবস্থিত মাজারটিতে ঢুকতে দেওয়া হচ্ছে না।

জানা গেছে, ‘হাইকোর্ট মাজার’ বলে পরিচিত রাজধানীর ঐতিহ্যবাহী ওই মাজারে আজ থেকে তিন দিনের বার্ষিক ওরস শুরু হওয়ার কথা। সেজন্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত, পাগল ও অনুসারীরা সন্ধ্যায় মাজার প্রাঙ্গণে জড়ো হন। ওই সময় পুলিশ তাদের মূল স্থাপনার ভেতর থেকে বের করে দেয়।

ভক্তদের অভিযোগ, সন্ধ্যায় পুলিশ মাজারের মূল স্থাপনা থেকে বের করে দেয় তাদের। ভক্তদের অনেকে রীতি অনুযায়ী মোমবাতি জ্বালিয়ে চলে যেতে চাইলে সেটাও করতে দেওয়া হয়নি।

এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, “মাজা‌রে বাৎসরিক একটা প্রোগ্রাম ছিল। দুপুরে তারা তবারক বিতরণ করেছে। সন্ধ্যার মধ্যে অনুষ্ঠান শেষ করে দেওয়ার কথা থাকলেও তারা যেতে চাচ্ছে না।”

তি‌নি আরও বলেন, “এখানে ভক্ত, অনুসারী ও পাগলসহ বিভিন্ন জায়গা থেকে গাঁজাসেবীরাও সমবেত হয়। হাইকোর্ট থেকে বিচারপতি মহোদয়রা সিদ্ধান্ত নিয়েছেন সন্ধ্যার পর সেখানে যেন অনাকাঙ্ক্ষিত কাউকে ঢুকতে দেওয়া না হয়। যেহেতু সুপ্রিম কোর্টের নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ ও সেনসিটিভ বিষয়। এখন সুপ্রিম কোর্টের নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সেই নির্দেশনা অনুসরণ করছে।”

/এসএন‌কে/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
হাইকোর্টে একদিনে ৭৫৬৫ মামলা নিষ্পত্তি
চেক ডিজঅনার মামলার মূল উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট 
পুরুষ নির্যাতন দমন আইন চাওয়া রিটের আদেশের তারিখ ধার্য
সর্বশেষ খবর
হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল
হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল
অফিসে এআই ব্যবহার করছেন? সহকর্মীরা জানলে লাভ নাকি ক্ষতি?
অফিসে এআই ব্যবহার করছেন? সহকর্মীরা জানলে লাভ নাকি ক্ষতি?
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত