ন্যায়বিচার প্রাপ্তিতে রোহিঙ্গাদের সমর্থন দেবে কানাডা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ জানুয়ারি ২০২৬, ১৪:৫৫ আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৬:৫৫

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত নৃশংসতার বিচারে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সাক্ষ্য দিতে যাওয়া তিন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। সোমবার (১২ জানুয়ারি) ঢাকায় অবস্থিত কানাডিয়ান হাইকমিশন সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

গাম্বিয়ার দায়ের করা ঐতিহাসিক গণহত্যা মামলায় অংশ নিতে নেদারল্যান্ডসের দ্য হেগের উদ্দেশে রওনা হওয়া এই তিন রোহিঙ্গার সঙ্গে আলোচনায় মিয়ানমারে দীর্ঘদিনের নির্যাতন, সহিংসতা এবং ন্যায়বিচারের সংগ্রাম নিয়ে কথা বলেন হাইকমিশনার। এ সময় তিনি রোহিঙ্গাদের অধিকার রক্ষা এবং আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন। 

হাইকমিশনার অজিত সিং সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে রোহিঙ্গা প্রতিনিধিদের অসীম সাহসের প্রশংসা করেন। তিনি পুনর্ব্যক্ত করেন যে রোহিঙ্গাদের মর্যাদা, ন্যায়বিচার এবং দীর্ঘমেয়াদি জবাবদিহি এগিয়ে নেওয়ার প্রচেষ্টায় কানাডা তার সমর্থনে সবসময় অবিচল রয়েছে। রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক পর্যায়ে জনমত গঠনেও কানাডা কাজ করে যাবে বলে তিনি জানান।

রোহিঙ্গা প্রতিনিধিরা আইসিজে মামলায় ভুক্তভোগীদের কণ্ঠস্বর বিশ্বদরবারে পৌঁছে দিতে কানাডার নিরবচ্ছিন্ন সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন যে আন্তর্জাতিক এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা তাদের হারানো অধিকার ও ন্যায়বিচার ফিরে পাবেন।

উল্লেখ্য, আজ সোমবার (১২ জানুয়ারি) থেকে দ্য হেগের পিস প্যালেসে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার তিন সপ্তাহব্যাপী ঐতিহাসিক পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। এই শুনানিতে প্রথমবারের মতো ভুক্তভোগী রোহিঙ্গাদের সরাসরি সাক্ষ্য গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। 

/এসও/এসটি/এমওএফ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী
প্রায় দেড় হাজার নাগরিককে নিয়ে মিয়ানমারের জলসীমায় ৩ জাহাজ, কেন এই প্রত্যাবাসন?
রোহিঙ্গা রোকেয়াকে নাগরিকত্ব দেওয়া চেয়ারম্যানকে অপসারণ
সর্বশেষ খবর
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা