গণপূর্তের সাবেক প্রকৌশলীর ফ্ল্যাট জব্দের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৬, ১৪:২৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৫:৩৭

দুর্নীতির অভিযোগ থাকায় গণপূর্ত অধিদফতরের সাবেক উপ-সহকারী প্রকৌশলী জাহিদা আক্তারের একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের আবেদনের প্রেক্ষিতে ফ্ল্যাটটি জব্দের আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় থাকা ১৪৮৫ বর্গফুটের ফ্ল্যাটটির আনুমানিক বাজার মূল্য ৩৭ লাখ ৫১ হাজার টাকা।

দুদকের জনসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক শারিকা ইসলাম ফ্ল্যাট জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, জাহিদা আক্তার বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগে সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে, তিনি ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ কোটায় একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। তিনি ঢাকায়ও একাধিক ফ্ল্যাট কিনেছেন, যার মধ্যে শেরেবাংলা নগরেরটি অন্যতম। মালয়েশিয়ায় থাকা তার ব্যাংক হিসাব ও সম্পত্তি সংক্রান্ত ইনটেলিজেন্স রিপোর্ট সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে।

২০২২ সালের ৮ মে সরকারি চাকরি থেকে অব্যাহতির আবেদন করেন জাহিদা। অব্যাহতির আবেদন প্রক্রিয়াধীন অবস্থায়ই তিনি মালয়েশিয়ায় চলে যান। তার মেয়ে কুয়ালালামপুরের একটি আন্তর্জাতিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছিলো। পরে তিনি অস্ট্রেলিয়াতে চলে যান।

আবেদনে আরও বলা হয়, সম্প্রতি জাহিদা বাংলাদেশে প্রবেশ করেছেন। যেহেতু অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি চাকরি থেকে অব্যাহতির বিষয়টি প্রক্রিয়াধীন অবস্থায় দীর্ঘদিন বিদেশে অবস্থান করছেন এবং তার স্বামী গণপূর্ত সার্কেল-৩ এর সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রোকন উদ্দীন বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিও অস্ট্রেলিয়াতে নাগরিকত্ব পেয়েছেন বিধায় তার সেখানে স্থায়ীভাবে চলে যাবার সম্ভাবনা রয়েছে। ফ্ল্যাটটি তিনি বিক্রি করে দিবেন মর্মে গোপনসূত্রে জানা যায়। তিনি যেন ফ্ল্যাট হস্তান্তর, স্থানান্তর বা রূপান্তর করতে না পারেন সেজন্য তা জব্দ করা প্রয়োজন।

/এএসএ/এবিএম/ 
সম্পর্কিত
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
সর্বশেষ খবর
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ