নিরাপত্তাকর্মীর কাছ থেকে ছিনতাই হওয়া শর্টগান ও গুলি উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৬, ১৪:৪০আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১৪:৪০

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় নিরাপত্তাকর্মী মো. মাহবুব আলমের (৫৭) কাছ থেকে ছিনতাই হওয়া লাইসেন্স করা শটগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১। রবিবার দিবাগত রাতে ওই শটগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান র‍্যাব-১ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান।

র‍্যাব সূত্রে জানা গেছে, মাহবুব আলম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বাসিন্দা এবং একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তার নামে লাইসেন্সপ্রাপ্ত তুর্কি প্রস্তুত করা একটি বারো বোর শটগান ও ১০টি কার্তুজ রয়েছে। তিনি গুলশান থানার বারিধারা এলাকায় একটি সিকিউরিটি সার্ভিসেস প্রতিষ্ঠানের মাধ্যমে আলাল গ্রুপের প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টরে বসবাস করতেন।

রাকিব হাসান জানান, শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৭টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে ২৪ নম্বর বাসার সামনে মাহবুব আলম অবস্থানকালে একটি সাদা প্রাডো গাড়ি, একটি নিসান এক্সট্রেইল ও একটি মোটরসাইকেলে আসা ছয় জন অজ্ঞাত ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। তার সঙ্গে থাকা শটগান দিয়ে মুখের বাম পাশের চোয়ালে আঘাত করে গুরুতর জখম করে। দুর্বৃত্তরা মাহবুব আলমের লাইসেন্স করা শটগান ছিনিয়ে নেয় এবং প্রাডো গাড়ি থেকে নামা এক ব্যক্তিকে জোর করে নিসান এক্সট্রেইল গাড়িতে তুলে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহবুব আলমকে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় মাহবুব আলমের ছেলে আব্দুল্লাহ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় অস্ত্রসহ অপহরণ মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় রবিবার (১৮ জানুয়ারি) রাত ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ ও ঢাকা মহানগর পুলিশের সহায়তায় শেরেবাংলা নগর থানার শ্যামলী কল্যাণ সমিতির একটি গার্মেন্টস গোডাউনে অভিযান চালায়। এ সময় প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ছিনতাই করা বারো বোর শটগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত আছে।

/আইএ/আরকে/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম