চানখারপুলে হত্যা মামলার রায় মঙ্গলবার, সরাসরি দেখাবে বিটিভি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ জানুয়ারি ২০২৬, ১২:৪৮ আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১৩:০৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি)। পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি দ্বিতীয় রায়। রায়ের পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।

সোমবার (১৯ জানুয়ারি) ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এই তথ্য নিশ্চিত করেছেন। 

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট আটজন এই মামলার আসামি। এর মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন ৪ জন। এরা হলেন— শাহবাগ থানার সাবেক পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

পলাতক বাকি ৪ আসামি হলেন— সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। 

এর আগে গত ২৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের জন্য ২০ জানুয়ারি দিন ধার্য করেন। প্রসিকিউশন ও আসামিপক্ষের দীর্ঘ যুক্তিতর্ক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শুনানিতে ইমাজ হোসেন ইমনের পক্ষে আইনজীবী মো. জিয়াউর রশিদ এবং পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী কুতুবউদ্দিন আহমেদ যুক্তি উপস্থাপন করেন। প্রসিকিউশনের পক্ষে পাল্টা যুক্তি খণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর সহিদুল ইসলাম, আবদুল্লাহ আল নোমানসহ অন্যরা।

২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের নির্বিচার গুলিতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। এই ঘটনায় আটজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ১৪ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। 

/বিআই/এসটি/ 
সম্পর্কিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে পেট্রোল বোমা, পুলিশের দাবি শর্টসার্কিট
শাপলা চত্বর গণহত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি শেষ
সাবেক এমপি পুত্রসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২৫ নভেম্বর
সর্বশেষ খবর
রাজশাহীতে নাবিল গ্রুপের ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা
রাজশাহীতে নাবিল গ্রুপের ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা
ইরানকে আর হামলার লক্ষ্যবস্তু করতে চান না ট্রাম্প?
ইরানকে আর হামলার লক্ষ্যবস্তু করতে চান না ট্রাম্প?
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী ও ২১ জনকে সাময়িক বহিষ্কার
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী ও ২১ জনকে সাময়িক বহিষ্কার
রসিকতা করে ভারতের কোচ বললেন, ‘ভিএআরকে ঘৃণা করি’
রসিকতা করে ভারতের কোচ বললেন, ‘ভিএআরকে ঘৃণা করি’
সর্বাধিক পঠিত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের