চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টার পদ ছাড়লেন টবি ক্যাডম্যান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ জানুয়ারি ২০২৬, ১৯:০৪ আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১৯:০৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়েছেন ব্রিটিশ ব্যারিস্টার ও আন্তর্জাতিক ফৌজদারি আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান। সোমবার (১৯ জানুয়ারি) ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এই তথ্য নিশ্চিত করেছেন। 

প্রসিকিউটর তামিম জানান, সরকারের সঙ্গে টবি ক্যাডম্যানের এক বছরের চুক্তির মেয়াদ গত ২৬ নভেম্বর ২০২৫ তারিখে শেষ হয়েছে। এরপর আর চুক্তি নবায়ন করা হয়নি। ফলে গত ২৬ নভেম্বর থেকেই তিনি আর দায়িত্ব পালন করছেন না। জানা গেছে, ক্যাডম্যান তার সিদ্ধান্তের কথা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। 

ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের এক ফেসবুক পোস্টেও বিষয়টি উঠে এসেছে। বার্গম্যান তার পোস্টে টোবি ক্যাডম্যানের বক্তব্য যুক্ত করেছেন। সেখানে ক্যাডম্যান জানান, নভেম্বর মাসেই তার চুক্তির মেয়াদ শেষ হয়েছিল। তাকে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও তিনি তা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগের কারণ সম্পর্কে মন্তব্য করা এই মুহূর্তে ‘সমীচীন হবে না’ বলেও জানান তিনি।  

এমন এক সময়ে ক্যাডম্যানের পদত্যাগের খবর এলো, যখন জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার লক্ষ্যে প্রসিকিউশনের করা আপিলটি সুপ্রিম কোর্টে শুনানির জন্য অপেক্ষমাণ। 

গত বছরের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য অভিযোগে মৃত্যুদণ্ড প্রদান করেন। আমৃত্যু কারাদণ্ডের সাজাকে ‘অপরাধের তুলনায় অপর্যাপ্ত’ মনে করে গত ১৫ ডিসেম্বর আপিল দায়ের করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আইনের বাধ্যবাধকতা অনুযায়ী ৩০ দিনের মধ্যে আপিল ও ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তির বিধান মানতেই জরুরি ভিত্তিতে এই আবেদন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে এই আপিল শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

লন্ডনভিত্তিক ‘গার্নিকা ৩৭ ল’ ফার্ম’-এর যুগ্ম প্রধান টবি ক্যাডম্যান ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর ট্রাইব্যুনালের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ পান। এর আগে ২০১১ সালেও তিনি বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে কাজ করেছিলেন।

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) একইসঙ্গে জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় দ্বিতীয় রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

/বিআই/এসটি/ 
সম্পর্কিত
শাপলা চত্বরে গণহত্যা মামলা ইনু-দীপু মনিদের অব্যাহতি চাওয়া আবেদনের ফের শুনানি ২৬ নভেম্বর
ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক
ভবিষ্যতে বিচার বিভাগের বিষয়ে কথা বলতে সতর্ক থাকবো: ব‍্যারিস্টার ফুয়াদ
সর্বশেষ খবর
শেখ হাসিনার ফেরার গুঞ্জন, সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা
শেখ হাসিনার ফেরার গুঞ্জন, সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা
আগামী ১৬ ডিসেম্বর স্বাক্ষরিত হতে পারে ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি
আগামী ১৬ ডিসেম্বর স্বাক্ষরিত হতে পারে ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি
৬০০ টাকার নৌভ্রমণে মহারাষ্ট্রের অচেনা উপকূল
৬০০ টাকার নৌভ্রমণে মহারাষ্ট্রের অচেনা উপকূল
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের অষ্টম চালান
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের অষ্টম চালান
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
ভূমিকম্পে কাঁপলো দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো দেশের একাংশ
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার