মা-মেয়ে খুন: গৃহশিক্ষিকা মীমের স্বামী ৩ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ জানুয়ারি ২০২৬, ১৭:২০আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৭:২০

ঢাকার কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া হুমায়ুন কবীরকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এই আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এএসআই সুমাইয়া আক্তার এই তথ্য নিশ্চিত করেন।

নিখোঁজের ২১ দিন পর গত ১৪ জানুয়ারি কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকার একটি বাসা থেকে রোকেয়া রহমান (৩২) ও তার মেয়ে জোবাইদা রহমান ফাতেমার (১৪) অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর দাবি, ঋণের টাকার জামিনদার হওয়াকে কেন্দ্র করে তাদের খুন করা হয়। যে বাসা থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয় সেটি ছিল ফাতেমার গৃহশিক্ষক মীমের। স্বামীর সঙ্গে সেখানে থাকতেন এই নারী।

গত ২৫ ডিসেম্বর বিকাল ৫টার দিকে ফাতেমা মীমের বাসায় পড়তে গিয়ে নিখোঁজ হন। ওই দিন সন্ধ্যায় নিখোঁজ হন রোকেয়াও। স্ত্রী ও মেয়ের খোঁজ না পেয়ে প্রথমে কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শাহিন। এরপরও তাদের সন্ধান না পেয়ে গত ৬ জানুয়ারি তিনি মামলা করেন।

গত ১৪ জানুয়ারি ফাতেমার শিক্ষিকা মীম ও তার বোন নুরজাহানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরদিন এই দুই বোনকে আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা জানান। তবে, নুরজাহানের বয়স ১৮ এর কম হওয়ায় তার জবানবন্দি নেননি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ। মীমের জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এদিকে, গত ১৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে কেরানীগঞ্জের মুক্তিরবাগ এলাকা থেকে মীমের স্বামী হুমায়ুনকে গ্রেফতার  করে পুলিশ। সাতদিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা রনি চৌধুরী। তবে, সেদিন মামলার মূল নথি না থাকায় রিমান্ড শুনানি হয়নি। শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।

/এএসএ/এবিএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি