সিইসি’র সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৬, ১৭:৩০আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৭:৩০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক পরিস্থিতি জানতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করেন তিনি। 

বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “ঢাকাস্থ সুইডিশ রাষ্ট্রদূত ও ফার্স্ট সেক্রেটারি আমাদের নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে এসেছিলেন। আমরা নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিসহ শেষ হওয়া আপিল শুনানির পদ্ধতি সম্পর্কে তাদের জানিয়েছি। সোশ্যাল মিডিয়ায় থাকা মিস ইনফরমেশন কীভাবে ইসি হ্যান্ডেল করছে তা সম্পর্কে তারা জানতে চেয়েছেন।”

তিনি আরও বলেন, “নির্বাচনে তাদের কোনও সহযোগিতা লাগবে কি না এ বিষয়ে জিজ্ঞেস করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে জানতে চাইলে নির্বাচনে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা সম্পর্কে তাদের জানিয়েছি‌।”

ইসির সিনিয়র সচিব বলেন, “আগামী ২৫ জানুয়ারি ইসির পক্ষ থেকে নির্বাচন সম্পর্কে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। আজকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। তারপর সারাদেশ থেকে এখানে তথ্য আসবে সেগুলো কম্পাইল করতে হবে, আমাদের সময় লাগবে। আগামীকাল এটার তথ্য জানা যাবে।”

/এএজে/এবিএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দাবি
স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, আশা ইউএনডিপির 
দেশে ভোটার সংখ্যা কত, জানালো ইসি 
সর্বশেষ খবর
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন