যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ জানুয়ারি ২০২৬, ১১:৩৭ আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১১:৩৭

রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

নিহতের ছোট ভাই মো. ফজলুল হক জানান, তার ভাই একজন ব্যবসায়ী। মীর হাজীরবাগ এলাকায় তার ব্যাগের দোকান রয়েছে। প্রতিদিনের মতো বুধবার রাতেও দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে মীর হাজীরবাগ এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন তিনি। পরে পথচারীরা তাকে উদ্ধার করেন। এরপর পুলিশ তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরে তারা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যান।

ব্যবসায়ী আনোয়ার ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার মৃত লাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি মাতুয়াইল মেডিক্যাল মোহাম্মদ নগর জিরো পয়েন্ট এলাকায় নিজ বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।

/এআইবি/এসএনকে/এম/
সম্পর্কিত
ডেঙ্গুতে একদিনে তিন জনের মৃত্যু
হাম উপসর্গে আরও চার জনের মৃত্যু
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩
সর্বশেষ খবর
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা