ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের মারধর, ৩ হামলাকারীর সশ্রম কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জানুয়ারি ২০২৬, ১৯:৫০আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ২১:৩৭

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় তিন যুবককে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. শাকিব হোসেন (২৪), মো. শাহরিয়া নাজিম রবিন (২১) ও ইমতিয়াজ আহাম্মেদ (২৫)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। 

তালেবুর রহমান জানান, গত বুধবার (২১ জানুয়ারি) রাতে লাকি বেগম (৩৪) নামে এক নারীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করান তার স্বজনরা। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে ভুল চিকিৎসার অভিযোগ তোলেন রোগীর ছেলে রাকিব। এর জেরে রাকিবের বন্ধু গ্রেফতারকৃত শাকিব আরও ২০-৩০ জন যুবককে ফোন করে হাসপাতালে ডেকে আনেন।  

শাকিব ও তার সহযোগীরা হাসপাতালের মেডিসিন বিভাগে প্রবেশ করে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে অত্যন্ত অশোভন আচরণ শুরু করেন। একপর্যায়ে তারা সেখানে দায়িত্বরত দুই ইন্টার্ন চিকিৎসককে মারধর করেন। এই ঘটনার পর হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চিকিৎসাসেবা সাময়িকভাবে ব্যাহত হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তিন জনকে আটক করে পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেন। তবে অজ্ঞাত হামলাকারীরা পালিয়ে যায়।

আটক তিন জনকে আজ ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে আদালত তাদের অপরাধ আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

/এসএনকে/এসটি/এমওএফ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের