বনানীতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৬, ১৩:২৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১৩:২৯

রাজধানীর বনানী থানার চেয়ারম্যানবাড়ী মোড় সংলগ্ন মাসুদ অ্যাপারেলস্ লিমিটেড গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেন তারা। পরে পুলিশের অনুরোধে ১২টা ৫০ মিনিটে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) জুম্মন খান এ তথ্য জানান। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, শ্রমিকরা অবরোধ করলে আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে তাদের সঙ্গে কথা বলেন। পরে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।

এদিকে, সড়ক অবরোধের ফলে এই রুটে প্রায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

অন্যদিকে ঘটনাস্থলে থাকা বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছি। তারা আমাদের ‍ওপর আস্থা রেখে সড়ক ছেড়েছেন।

তিনি বলেন, বর্তমানে এই এলাকায় যানচলাচল স্বাভাবিক হয়েছে।

/আইএ/আরকে/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের