সাতক্ষীরায় যুবকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ-নিন্দা এইচআরএসএসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৬, ১৯:২৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১৯:২৯

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘মারধরে’ ইসমাইল হোসেন নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। শুক্রবার (৩০ জানুয়ারি) সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামের সই করা এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

এতে বলা হয়েছে, সাতক্ষীরার আশাশুনি উপজেলায় হেলমেট না থাকাকে কেন্দ্র করে টহলরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মারধরে ইসমাইল হোসেন নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আশাশুনির কাকবাশিয়া এলাকায় মোটরসাইকেলে চলাচলের সময় হেলমেট না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল দল তাকে আটক করে মারধর করে বলে অভিযোগ রয়েছে। পরে গুরুতর অবস্থায় তার মৃত্যু হয়। একজন নাগরিকের এ ধরনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং মানবাধিকার ও আইনের শাসনের জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

এইচআরএসএস মনে করে, আইন প্রয়োগের নামে কোনও অবস্থাতেই বিচারবহির্ভূত সহিংসতা গ্রহণযোগ্য নয়। সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী প্রতিটি নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার সুরক্ষিত। হেলমেট না থাকা কোনোভাবেই প্রাণনাশের কারণ হতে পারে না এবং শারীরিক নির্যাতন কখনোই আইনসম্মত ব্যবস্থা হতে পারে না বলে দাবি সংগঠনটির।

সংগঠনটির দাবি, ঘটনাটি দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্তের জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে। তদন্তে দায় প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগতব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নিহত ইসমাইল হোসেনের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ ও সার্বিক সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়।

ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানবাধিকারভিত্তিক আচরণ ও জবাবদিহিমূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করে এইচআরএসএস।

সংগঠনটি মনে করে, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। তাই মানবাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
সাতক্ষীরায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
একই হাসপাতালে আবারও আগুন, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
সাতক্ষীরায় একজনের মৃত্যু, চার জন হাসপাতালে: বলছেন ‘পটকা মাছ’ খেয়েছেন
সর্বশেষ খবর
কানাডায় প্রবাসীদের জন্য ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের আহ্বান
কানাডায় প্রবাসীদের জন্য ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের আহ্বান
আশুলিয়ায় বিস্ফোরণের পর যেভাবে পোশাক কারখানায় আগুনের সূত্রপাত
আশুলিয়ায় বিস্ফোরণের পর যেভাবে পোশাক কারখানায় আগুনের সূত্রপাত
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার