দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ 

পেট্রোবাংলার পরিচালকসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫২

দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের পৃথক তিন অভিযোগের প্রেক্ষিতে পেট্রোবাংলার পরিচালক ও ইডিসিএল-এর এমডিসহ ৬ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক তিনটি আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিষেধাজ্ঞা প্রাপ্ত কর্মকর্তারা হলেন— মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিচালক, পেট্রোবাংলা; আ. সামাদ মৃধা, এমডি, এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল); মাহবুবুল হক, চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড; মোহাম্মদ এমদাদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, ইন্টারন্যাশনাল লিজিং; রেজাউল ইসলাম, কোম্পানি সচিব, ইন্টারন্যাশনাল লিজিং এবং আবু মো. আল মামুন, হেড অব রিকভারি, ইন্টারন্যাশনাল লিজিং। 

পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের বিরুদ্ধে বিদেশিদের কাছে দেশের গ্যাস মজুদের তথ্য বিক্রি, অবৈধ গ্যাস সংযোগ প্রদান এবং নিয়োগ-পদোন্নতি বাণিজ্যের মাধ্যমে ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে বলে জানান দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল। তিনি আবেদনে উল্লেখ করেন, রফিকুল ইসলাম যেকোনও সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। 

অন্যদিকে ইডিসিএল-এর এমডি আ. সামাদ মৃধার বিরুদ্ধে কেনাকাটায় কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্য এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক নুরুল ইসলাম তার আবেদনে জানান, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সামাদ মৃধার বিদেশ গমন রোধ করা জরুরি। 

এছাড়া প্রশান্ত কুমার (পি কে) হালদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ইন্টারন্যাশনাল লিজিংয়ের চেয়ারম্যান ও এমডিসহ চার কর্মকর্তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলছে। তারাও দেশ ত্যাগ করতে পারেন এমন আশঙ্কায় দুদকের উপপরিচালক মশিউর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। 

আদালত সবকটি আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন এবং এর অনুলিপি পুলিশের বিশেষ শাখা (এসবি) বরাবর পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

/এএসএ/এসটি/ 
সম্পর্কিত
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
এবার আদালতে গ্রেফতার রফিকুল, সঙ্গে সাড়ে ৪ লাখ টাকার জাল নোট
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
সর্বশেষ খবর
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা