দেশে ২৪ ঘণ্টায় দ্বিতীয় দফা ভূমিকম্প অনুভূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৩

দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার রাত ৯টা ৩৬ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অংশ কেঁপে ওঠে। বিশেষ করে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে। 

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞানকেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯।  

বাংলাদেশ সময় রাত ৯টা ৩৬ মিনিটে অনুভূত এই কম্পনে চট্টগ্রাম, টেকনাফ, কক্সবাজার এবং ঢাকাসহ দেশের বড় একটি অঞ্চল কেঁপে ওঠে। ভূমিকম্পের সময় বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত এই কম্পনে দেশের কোথাও কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  

উল্লেখ্য, এর আগে গত ২৪ ঘণ্টার মধ্যে আরও একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। ভূমিকম্পটি হয় ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে।   

/এসও/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পযুক্তরাষ্ট্র থেকে ফিরেই নিখোঁজ শতাধিক নির্বাসিত ভেনেজুয়েলান 
ভারতে ভূমিকম্পের সবচেয়ে ঝুঁকিতে কোন কোন অঞ্চল
দেশে ভূমিকম্প অনুভূত
সর্বশেষ খবর
বাংলাদেশি উদ্যোক্তাদের ‘ফান্ডেডনেক্সটের’ আন্তর্জাতিক স্বীকৃতি
বাংলাদেশি উদ্যোক্তাদের ‘ফান্ডেডনেক্সটের’ আন্তর্জাতিক স্বীকৃতি
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৬)
শ্রীপুরে উচ্ছেদ অভিযানে দখলদারদের হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ১৬ বনকর্মী আহত
শ্রীপুরে উচ্ছেদ অভিযানে দখলদারদের হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ১৬ বনকর্মী আহত
‘চিপস খেয়ে’ প্রাথমিকের ১২ শিক্ষার্থী ও এক অভিভাবক গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি
‘চিপস খেয়ে’ প্রাথমিকের ১২ শিক্ষার্থী ও এক অভিভাবক গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা