প্রতিবন্ধী ভোটারের জন্য কার্যকর নির্দেশনা নেই: বি-স্ক্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৭

বাংলাদেশে আনুমানিক ৩৩ লাখের বেশি প্রতিবন্ধী ভোটার থাকলেও তাদের জন্য কার্যকর কোনও নির্দেশিকা এখনও প্রকাশ্যে আসেনি বলে দাবি করেছে বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান)। তবে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণে মৌখিকভাবে প্রতিবন্ধী ভোটারদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি।

ভোটকেন্দ্রে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বি-স্ক্যান জানায়, ঢাকা, দিনাজপুর, ফরিদপুর ও মেহেরপুরের ২৮টি ভোটকেন্দ্র মূল্যায়নে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা শনাক্ত হয়েছে। বেশিরভাগ বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হলেও ভবনগুলো প্রতিবন্ধীবান্ধব নয়। কোথাও র‍্যাম্প থাকলেও তা ব্যবহারযোগ্য নয়, আবার অনেক কেন্দ্রে র‍্যাম্পই নেই।

সংবাদ সম্মেলনে বলা হয়, পুরোনো ভবনগুলোতে সামান্য পরিবর্তনের মাধ্যমে প্রবেশগম্যতা নিশ্চিত করা সম্ভব হলেও সে উদ্যোগের ঘাটতি রয়েছে। ফলে ভোটের দিন প্রতিবন্ধী ভোটারদের কেন্দ্রে পৌঁছানো ও ভোটাধিকার প্রয়োগে বাধার আশঙ্কা তৈরি হয়েছে।

বি-স্ক্যানের সমন্বয়ক মাহফুজুর রহমান রাব্বি বলেন, ভোটকেন্দ্রে প্রবেশ, চলাচল ও সেবাপ্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধীদের প্রয়োজন বিবেচনায় যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি। নির্বাচন দিনে পরিবহন ব্যবস্থায় বিধিনিষেধ থাকায় অনেকের জন্য কেন্দ্রে যাওয়া কঠিন হয়ে পড়ে বলেও উল্লেখ করেন তিনি।

সংস্থাটি প্রতিটি ভোটকেন্দ্রে অন্তত একটি কার্যকর র‍্যাম্প নির্মাণ, কেন্দ্রের তথ্য সহজভাবে প্রকাশ, নির্বাচন কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ, ব্রেইল ও অডিওসহ সহায়ক উপকরণ রাখা এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দের সুপারিশ করেছে।

বি-স্ক্যান আশা প্রকাশ করেছে, নির্বাচন কমিশন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, যাতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিবন্ধী ভোটাররা বাধাহীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক সালমা মাহবুব, আর্কিটেক্ট রাকিব রিয়াদ হোসাইন, ইফতেখার হোসাইন ও উম্মে হাফসা উপস্থিত ছিলেন।

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
স্থানীয় সরকার নির্বাচন: নতুন ভোটার হওয়ার শেষ দিন কবে?
সরকারি গাছ কেটে আসলাম চৌধুরীর জন্য বিক্ষোভ, বিএনপির দুই কর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু