মার্কেটে অচেতন পড়ে ছিলেন বৃদ্ধ, ঢামেকে মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৮

রাজধানীর রমনা কমপ্লেক্সের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় পড়ে থাকা এক বৃদ্ধের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধের পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৯০ বছর।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে যাচাই-বাছাই শেষে জরুরি বিভাগের চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

রমনা থানার এসআই আওলাদ হোসেন বলেন, “খবর পেয়ে রমনা কমপ্লেক্সের দ্বিতীয় তলা থেকে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।”

তিনি বলেন, “আশপাশের লোকদের জিজ্ঞাসাবাদ করেও ওই বৃদ্ধের পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

/এসএনকে/এবিএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী