দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৮

ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাংবাদিক ফয়সাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২০২৪ সালের ২৪ নভেম্বর দুই বছরের জন্য নয়া দিল্লির বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার পদে নিয়োগ পান ফয়সাল মাহমুদ। সে অনুযায়ী চলতি বছরের ২৩ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রেস উইংয়ের মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত ফয়সাল মাহমুদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সইইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দিচ্ছে আইএসডিবি
চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে
দিল্লির খসড়া ভোটার তালিকা প্রকাশ: বাদ পড়লেন ৪৭ লাখ ভোটার
সর্বশেষ খবর
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ