কারাগারের অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৮ আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৮

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল খালেক (৬৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত আব্দুল খালেকের কয়েদি নম্বর ৬৭১৮/এ। তার বাবার নাম মৃত কফিল উদ্দিন। 

কারারক্ষী আব্দুল্লাহ জানান, রাতে কারাগারে থাকাকালীন আব্দুল খালেক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তিনি কী মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি।   

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্ত ও আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

/এআইবি/এসএনকে/এসটি/
সম্পর্কিত
আদালত থেকে পালানো সেই কাউসার আবার কারাগারে
ঢামেকে কারাবন্দির মৃত্যু
কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের করা হলো লাইটার, নেইল কাটার
সর্বশেষ খবর
এমপির সংবর্ধনায় হাতাহাতি থেকে সংঘর্ষ, বিএনপি নেতা বহিষ্কার
এমপির সংবর্ধনায় হাতাহাতি থেকে সংঘর্ষ, বিএনপি নেতা বহিষ্কার
বিকালে শহীদ মিনারে বাসদের তৃতীয় কনভেনশন
বিকালে শহীদ মিনারে বাসদের তৃতীয় কনভেনশন
জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রিজভী
জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রিজভী
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা