আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না: ধর্মমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২২

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় এবং এ নির্দেশনা অনুসরণ করার বিকল্প নেই।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এ বইমেলার আয়োজন করেছে।

ধর্মমন্ত্রী বলেন, ইসলামকে যথাযথভাবে মানতে হলে কোরআন ও হাদিস সম্পর্কে জানা ও অনুধাবন করা জরুরি। ইসলামি বইমেলা এমন একটি উদ্যোগ, যেখানে কোরআন-হাদিস ও ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর প্রামাণ্য গ্রন্থ সংগ্রহের সুযোগ রয়েছে। তিনি বলেন, ইসলামি বইয়ের মাধ্যমে আল্লাহ ও তার রাসুল (সা.)-এর নির্দেশনা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা সম্ভব।

বইমেলার সার্বিক ব্যবস্থাপনার জন্য ইসলামিক ফাউন্ডেশন, পুস্তক প্রকাশক, ক্রেতা-বিক্রেতা এবং স্টল প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে ধন্যবাদ জানান মন্ত্রী।

তিনি বলেন, অতীতে ইসলামিক ফাউন্ডেশনে কেউ অন্যায়, জুলুম বা অনিয়ম করে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধর্মের নামে কোনো ধরনের ব্যবসা বা অনৈতিক কার্যক্রম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন

মন্ত্রী আরও বলেন, বৈষম্যমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচিত সরকার পাওয়ার বিষয়টি অনেকের কল্পনার বাইরে ছিল। তিনি প্রধানমন্ত্রীকে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজতের জন্য দেশবাসীর দোয়া কামনা করেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্ম সচিব মো. কামাল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ও মাওলানা শাহ নেসারুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।

মাসব্যাপী এ বইমেলায় ৬১টি স্টল অংশ নিয়েছে। মেলায় পবিত্র কোরআনের অনুবাদ ও তাফসির, হাদিস গ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণাধর্মী গ্রন্থ পাওয়া যাচ্ছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

/এম/  
সম্পর্কিত
সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী, আজ অস্ত্রোপচার
আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎবাংলাদেশি হাজিদের ব্যাকআপ আবাসন ১ শতাংশই বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?