স্কুলছাত্র অপহরণ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে উদ্ধার, গ্রেফতার ৪ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০১

রাজধানীর শান্তিনগর এলাকা থেকে অপহৃত স্কুলছাত্র আফনান সাঈদকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে দ্রুত উদ্ধারসহ চার অপহরণকারীকে গ্রেফতার করেছে রমনা মডেল থানা পুলিশ। পুলিশের বিশেষ তৎপরতায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— তানভীর আহমেদ ওরফে ফাহিম (২৪), ইফফাত ইয়ামিন লিখন (২৩), হাসান আল বান্না ওরফে হাসান (২০) ও মুস্তাকিমুর রহমান ওরফে কুঞ্জ (২১)। 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে শান্তিনগর মোড়ে বাটা শোরুমের সামনে থেকে ভুক্তভোগী আফনানকে কৌশলে অপহরণ করা হয়। অপহরণকারী ওয়াহিদুর রহমান শান্ত (যাকে আগে গ্রেফতার করা হয়েছে) কৌশলে তাকে চামেলিবাগের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীর বাবা সচিবালয়ের একজন কর্মচারী হওয়ায় তিনি বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনার সুযোগ পান। ঘটনা জানার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভিকটিম উদ্ধারের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর রমনা মডেল থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। পরে গভীর রাতে অভিযান চালিয়ে অপহৃত ছাত্রকে সুস্থ অবস্থায় উদ্ধার এবং চারজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা পেশাদার অপরাধী চক্রের সদস্য। এর আগেও তারা অন্তত ছয়টি অপহরণের ঘটনা ঘটিয়েছে। তারা মূলত ডিজিটাল মাধ্যমে প্রতারণা, ব্ল্যাকমেইলিং এবং অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি