রাজধানীতে পৃথক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ মার্চ ২০২৬, ২১:৪২আপডেট : ০১ মার্চ ২০২৬, ২১:৪২

রাজধানীর কদমতলী এলাকায় পৃথক দুটি দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১ মার্চ) দুপুর ও সন্ধ্যায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন— মো. মনিরুল ইসলাম (৩৫) ও মশিউর রহমান মন্টু (৪০)।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি বর্তমানে ঢামেক মর্গে রাখা হয়েছে। 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ দুপুর আড়াইটার দিকে কদমতলীর খন্দকার রোডে একটি নির্মাণাধীন দশ তলা ভবনের ছয় তলায় প্লাস্টারের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান শ্রমিক মনিরুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মনিরুল নওগাঁ জেলার পোরশা থানার কুলাভাঙ্গা গ্রামের কবির আলীর ছেলে।  

অন্যদিকে একই দিন রাতে কদমতলীর শনির আখড়া পলাশপুর এলাকার একটি বাসায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন মশিউর রহমান মন্টু। রাত সাড়ে ৮টার দিকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মশিউর নাটোরের সিংড়া থানার নয়দাপাড়া গ্রামের মাজমাউল হোসেনের ছেলে। তিনি কদমতলীর নূরপুর এলাকায় সপরিবারে বসবাস করতেন। 

/আইএ/এআইবি/এসটি/ 
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি