ঈদে ট্রেনের টিকিটে কড়াকড়ি, অতিরিক্ত রিকোয়েস্টে ৫ মিনিট ব্লক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ মার্চ ২০২৬, ১০:১৫আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১০:১৫

ঈদুল ফিতরকে সামনে রেখে অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। টিকিট বিক্রি নিয়ে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে সংস্থাটি। সাধারণ যাত্রীদের জন্য সেবা নির্বিঘ্ন রাখতে কঠোর সিস্টেম সুরক্ষা ও ব্যবহারবিধি কার্যকর করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনও ব্যবহারকারী একই ইউআরএলে এক মিনিটের মধ্যে ১০ বার বা তার বেশি রিকোয়েস্ট পাঠালে তাকে স্বয়ংক্রিয়ভাবে পাঁচ মিনিটের জন্য ব্লক করা হবে। এছাড়া ১৫ মিনিটের মধ্যে তিনবার বা তার বেশি সিট নির্বাচন করলে ওই ব্যবহারকারীর সিট সিলেকশন সুবিধা সাময়িকভাবে এক ঘণ্টার জন্য বন্ধ থাকবে।

আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা থেকে বিশেষ ব্যবস্থায় ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। টিকিট বিক্রির ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে। অনলাইন টিকিটিং কার্যক্রমে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি।

রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অস্বাভাবিক বা অতিরিক্ত রিকোয়েস্টের কারণে সার্ভারে চাপ তৈরি হলে অন্য যাত্রীরা সেবা পেতে সমস্যায় পড়েন। কৃত্রিম ভিড় সৃষ্টি বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে সিট দখলের চেষ্টা ঠেকাতেই এ সীমা নির্ধারণ করা হয়েছে। এতে সাধারণ যাত্রীরা সমান সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
মে মাসে অনলাইনে জুয়ার বিস্তার ‘নতুন ঝুঁকি’
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী