শ্যামপুরে গৃহবধূকে গলাকেটে হত্যা, পালিয়েছেন স্বামী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ মার্চ ২০২৬, ২৩:০৮আপডেট : ০৩ মার্চ ২০২৬, ২৩:০৮

রাজধানীর শ্যামপুরের মীর হাজীরবাগ পাইকরাস্তা ভাড়া বাসায় স্ত্রী লাকি আক্তারকে (১৬) গলাকেটে হত্যা করেছে তার স্বামী। হত্যার পর তার স্বামী সজিব পালিয়ে গেছে বলে পুলিশ জানায়।  

শ্যামপুর মডেল থানার উপপরিদর্শক এসআই মো. শাহাদাৎ বলেন, “ওই বাসা থেকে আজ বিকালে তার গলাকাটা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে আইনী প্রক্রিয়া শেষে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”  

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, “ঘাতক স্বামী সজিব পেশায় লেগুনা চালক। একমাস আগে তারা স্বামী স্ত্রী পরিচয়ে ঐ বাসায় উঠেন। এই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়েছিল।”  

পুলিশের ধারণা পারিবারিক কলহের জের ধরে স্বামীই তাকে গলা কেটে হত্যা করে পালিয়েছে। তার স্বামীকে গ্রেফতার চেষ্টা করা হচ্ছে।  

ভোলা সদর রতনপুর গ্রামের হারুন অর রশীদের মেয়ে লাকি আক্তার।  

/আইএ/এআইবি/এসটি/ 
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম