খামেনির মৃত্যু গোয়েন্দা ব্যর্থতা নয়, কাপুরুষোচিত হত্যাকাণ্ড: ইরানের রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৬, ১৬:৩৫আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১৬:৩৫

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী বলেছেন, আয়াতুল্লাহ খামেনির মৃত্যু ঘিরে কোনও ধরনের গোয়েন্দা ব্যর্থতা ছিল না; এটি একটি কাপুরুষোচিত হত্যাকাণ্ড। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র অতীতেও এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং মুসলিম নেতাদের লক্ষ্যবস্তু করেছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, ইরান দীর্ঘ মেয়াদে এ যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। আমাদের কাছে পর্যাপ্ত ড্রোন ও মিসাইলসহ প্রয়োজনীয় সামরিক শক্তি রয়েছে। আমরা অন্যকোনও দেশের কাছ থেকে লজিস্টিক সাপোর্ট চাই না।

যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে দেওয়া ঢাকার বিবৃতি প্রসঙ্গে ইরানের রাষ্ট্রদূত বলেন, ওআইসির সদস্য ও মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা ও প্রতিবাদ করবে, এটাই প্রত্যাশা করি।

ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেন, এখন পর্যন্ত ৮০০ মানুষ শাহাদাত বরণ করেছে। সর্বোচ্চ নেতা খামেনি শেষ পর্যন্ত মানুষের পাশে ছিলেন, তিনি পালিয়ে যাননি।

তিনি আরও বলেন, ইরান সর্বশক্তি দিয়ে এই যুদ্ধ চালিয়ে যাবে, যতদিন না যুক্তরাষ্ট্র শান্তির পথে আসে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিবেশী দেশগুলোতে মার্কিনিরা যেখানেই অবস্থান করুক, তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।

/এসও/এম/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের