অপারেশন থিয়েটারে শিশুকে থাপ্পড়, অভিযুক্ত কর্মচারী সাময়িক বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৬, ১৬:৫৪আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৬:৫৪

বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) চিকিৎসা নিতে আসা এক শিশুকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে হাসপাতালের এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অভিযোগের পর কর্মচারী জি এম নাজমুল হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের ওটিতে অফিস সহায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত অফিস সহায়ক জি এম নাজমুল হাসান ওই শিশুকে নির্যাতন করেছেন বলে শিশুটি ও তার অভিভাবক অভিযোগ করেছেন। শিশু নির্যাতন প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নাজমুল হাসানকে শনিবার (৭ মার্চ) থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি জেনারেল ডা. একে এম মশিউল মুনীর সই করা পৃথক আরেকটি অফিস আদেশে বলা হয়, বিষয়টি তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আরএস ক্যাজুয়ালিটি ডা. মো. মাজাহারুল রেজওয়ান কমিটির সভাপতি, সিনিয়র স্টাফ অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেন সদস্য এবং মেডিক্যাল টেকনোলজিস্ট (ডেন্টাল) মো. হাসান মেহমুদ সদস্য সচিব।

/এসও/আরকে/
সম্পর্কিত
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
রামিসাকে ধর্ষণ-হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
সাক্ষ্য দিতে এসে যা বললেন রামিসার বাবা
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের