হাদি হত্যাকাণ্ড: নির্দেশদাতাদের বিচারের মুখোমুখি করার দাবি ইনকিলাব মঞ্চের

ঢাবি প্রতিনিধি 
১০ মার্চ ২০২৬, ০০:৩৭আপডেট : ১০ মার্চ ২০২৬, ০০:৩৭

ভারতে গ্রেফতার হওয়া শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (৯ মার্চ) বিকালে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের বলেন, “শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, এই খুনের পরিকল্পনা করেছে, খুনে সহায়তা করেছে এবং এখন পর্যন্ত খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে লালন-পালন করার চেষ্টা করছে—তাদের অতি দ্রুত বিচারের মুখোমুখি করা হোক।”

এর আগে রবিবার ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ জানায়, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা থেকে শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পরে বাংলাদেশ সরকারও ঘটনার সত্যতা নিশ্চিত করে। বিষয়টি প্রকাশ্যে আসার পর হত্যাকাণ্ডটি নিয়ে দেশজুড়ে আবারও আলোচনা শুরু হয়।

/এম/  
সম্পর্কিত
আখক্ষেতে এক নারীর লাশ, রাস্তার পাশে আরেকজনের
নাটোরে হোমিও চিকিৎসককে চেম্বারের সামনে কুপিয়ে হত্যা
আদালতে কান্নায় ভেঙে পড়লেন নিহত সাংবাদিকের মা, বললেন ‘এ ক্যামন বিচার হলো’
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?