হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেফতার কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নাইম 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ মার্চ ২০২৬, ২০:৩৮আপডেট : ১০ মার্চ ২০২৬, ২০:৩৮

রাজধানীর ধানমন্ডি থানার হত্যা চেষ্টা ও গুরুতর আঘাত দেওয়ার অভিযোগের মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন নাইমকে ফের গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বিষয়টি নিশ্চিত করে বলেন, “গত ১৬ মাস ধরে মোট ১১টি মামলায় নাইম কারাগারে আছেন। আমরা আজ শুনানিতে আদালতে তার মামলা প্রত্যাহার ও জামিন আবেদন করি। কিন্তু আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠান।” 

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান আসামিকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। 

নাইমের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় দুপুর আড়াইটার দিকে ধানমন্ডি সিটি কলেজ এবং আশপাশের এলাকায় নাইম ও তার সহযোগীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালান। তারা আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, ককটেল ও পেট্রোল বোমা ব্যবহার করে ত্রাস সৃষ্টি করেন। এই হামলায় সায়েদ নামক এক শিক্ষার্থীসহ অসংখ্য ছাত্র-জনতা গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

অভিযোগে আরও বলা হয়, নাইম তার সাংগঠনিক ক্ষমতা ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউমার্কেট এবং এলিফ্যান্ট রোড এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করে হামলার নেতৃত্ব দেন। সেই সঙ্গে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেন। 

মামলার তদন্তে তার প্রত্যক্ষ সম্পৃক্ততা পাওয়ায় এবং ইতোপূর্বে অন্যান্য মামলায় কারাগারে থাকার কারণে তাকে জামিনে মুক্তি দিলে পলাতক হওয়ার সম্ভাবনা থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

/এএসএ/এমএএল/এসটি/ 
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
এনসিপি নেতা কাফিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
একজনের পাসপোর্টে আরেক নারীকে ইতালিতে প্রেরণ, গ্রেফতার ৭
সর্বশেষ খবর
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার