রাজধানীতে ধূলিঝড়ের পর মুষলধারে বৃষ্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৬, ২০:১৭আপডেট : ১৩ মার্চ ২০২৬, ২০:৫৩

রাজধানীসহ আশপাশের এলাকায় মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন দেখা গেছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রথমে ধূলিঝড় শুরু হয়। এরপর ধীরে ধীরে বাতাসের গতি বাড়তে থাকে এবং কিছু সময়ের মধ্যেই শুরু হয় মুষলধারে বৃষ্টি।

ঝড়ের সময় দমকা হাওয়া ও বৃষ্টির কারণে রাস্তাঘাটে চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। অনেক পথচারী ও যানবাহনকে নিরাপদ আশ্রয় নিতে দেখা যায়। তবে বৃষ্টির ফলে দিনের তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন নগরবাসী।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, মার্চ মাসে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়-বৃষ্টি হতে পারে। এ সময় দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে।

আবহাওয়া অফিস জানিয়েছে, প্রাক-মৌসুমি এই সময়টিতে দিনের তাপমাত্রা বেশি থাকলেও মাঝেমধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এসব ঝড় সাধারণত প্রবল বাতাস, বজ্রপাত ও অল্প সময়ের ভারী বৃষ্টি নিয়ে আসে।

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

/এসএনএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের