রাজধানীতে ব্লক রেইড অভিযানে গ্রেফতার ১২৬, বিভিন্ন মেয়াদে সাজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৬, ১৪:৪৫আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১৪:৪৫

রাজধানীর বিভিন্ন এলাকায় ‘ব্লক রেইড’ অভিযান চালিয়ে ১২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মার্চের প্রথম দুই সপ্তাহে পল্লবী, যাত্রাবাড়ী, পল্টন, শাহআলী, মতিঝিল, শাহবাগ, সবুজবাগ, দক্ষিণখান, শাহজাহানপুর, চকবাজার ও মিরপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, আসামিদের কাছ থেকে ৮৪ পুরিয়া গাঁজা, ৪৭ পিচ ইয়াবা ট্যাবলেট, ৭০২ গ্রাম গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। পরে তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়। আদালত সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দিয়েছেন।

২ মার্চ গোয়েন্দা মিরপুর বিভাগ কর্তৃক পল্লবী থানার মিল্লাদ ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করা হয়। পরে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয় তাদের। আদালত পাঁচ জনকে ছয় মাস কারাদণ্ড দেন, ১৪ জনকে ৫০০ টাকা করে জরিমানা করেন এবং তিন জনকে সাত দিনের কারাদণ্ড দেন।

৫ মার্চ গোয়েন্দা ওয়ারী বিভাগ কর্তৃক যাত্রাবাড়ী থানার ধলপুরে সিটি পরী বস্তি এলাকায় ব্লক রেইড দিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের মধ্যে দুই জনকে সাত দিনের কারাদণ্ড দেন। পাঁচ জনকে ৫০০ টাকা করে জরিমানা করেন এবং সাত জনকে অব্যাহতি দেন।

৮ মার্চ গোয়েন্দা মতিঝিল বিভাগ কর্তৃক পল্টন থানার জাতীয় ফুটবল স্টেডিয়ামের ৩ নম্বর গেট সংলগ্ন পাকা রাস্তা এলাকায় ব্লক রেইড দিয়ে এক জনকে গ্রেফতার করা হয়। তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

৯ মার্চ গোয়েন্দা মিরপুর বিভাগ থেকে শাহআলী থানার হযরত শাহ আলী মাজারের পাশে মহিলা কলেজের সামনে পাকা রাস্তা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্রেফতার করা হয় ৪২ জনকে। গ্রেফতার ব্যক্তিদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অন্যদিকে পৃথক একটি অভিযানে একই তারিখ গোয়েন্দা মতিঝিল বিভাগ কর্তৃক মতিঝিল থানার দৈনিক বাংলা মোড় থেকে বঙ্গভবনগামী যাত্রী ছাউনির সন্নিকটে মতিঝিল আলী ভবনের সামনে পাকা রাস্তা এলাকায় অভিযান চালিয়ে এক জনকে গ্রেফতার করা হয়। তাকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

১০ মার্চ গোয়েন্দা রমনা বিভাগ কর্তৃক শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অভিযান চালিয়ে আট জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

অন্যদিকে পৃথক একটি অভিযানে একই তারিখ গোয়েন্দা মতিঝিল বিভাগ কর্তৃক সবুজবাগ থানার বাসাবো বৌদ্ধ মন্দিরের পূর্ব পার্শ্বে পাকা রাস্তর এলাকায় ব্লক রেইড অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

১১ মার্চ গোয়েন্দা উত্তরা বিভাগ কর্তৃক ঢাকা মহানগরের অন্তর্ভুক্ত দক্ষিণখান থানার হাজিক্যাম্প সাকিনের ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে পাকা রাস্তা এলাকায় ব্লক রেইড দিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অন্যদিকে ১১ মার্চ গোয়েন্দা মতিঝিল বিভাগ কর্তৃক শাহজাহানপুর থানার খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক জনকে গ্রেফতার করা হয়। তিাকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে তাকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

একই তারিখে গোয়েন্দা লালবাগ বিভাগ কর্তৃক চকবাজার থানার বুয়েট সংলগ্ন বকসি বাজার এলাকায় ১২ জনকে গ্রেফতার করা হয়। তাদের চার জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, এক জনকে ১৫ দিনের কারাদণ্ড এবং সাত জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

অন্যদিকে পৃথক একটি অভিযানে একই তারিখ গোয়েন্দা রমনা বিভাগ কর্তৃক শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেক দুই জনকে গ্রেফতার করে। তাদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

১২ মার্চ কারওয়ান বাজার এলাকা থেকে ১০ জনকে গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগ। তাদের এক জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৯ জনকে বিভিন্ন পরিমান অর্থদণ্ড দেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

অন্যদিকে একই দিন গোয়েন্দা মতিঝিল বিভাগ কর্তৃক জাতীয় স্টেডিয়ামের সামনের এলাকায় অভিযান চালিয়ে এক জনকে গ্রেফতার করা হয়। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে ২০ দিনের বিনাশ্রম করাদণ্ড দেন।

অন্যদিকে পৃথক একটি অভিযানে একই তারিখ গোয়েন্দা রমনা বিভাগ কর্তৃক শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। তাদের চার জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং এক জনকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/আইএ/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের