হত্যাচেষ্টার মামলায় ফের গ্রেফতার নাসা গ্রুপের নজরুল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৬, ১৫:০৭আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১৫:০৭

রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার দেখানো হয়েছে।

রবিবার (১৫ মার্চ) পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী সাইদুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে ইতিমধ্যেই ২০টির বেশি মামলা রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মো. হাফিজুর রহমান গত ১১ মার্চ গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, জুলাই আন্দোলনের সময় হত্যার উদ্দেশে ছুরিকাঘাত ও গুলি চালিয়ে আহত করার ঘটনায় নজরুল ইসলামের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তিনি অপর আসামিদের অর্থ ও বিভিন্ন সহযোগিতা দিয়েছেন বলে তথ্য পাওয়া যায়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মন্তব্য করেন। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিছিল করলে, শেখ হাসিনার নির্দেশে ১৮ জুলাই থেকে ছাত্র মিছিল দমন করা হয়। মামলার এজহারনামীয় ও অজ্ঞাত আসামিরা ১৮ জুলাই বাদী রোহান ও তার বন্ধুদের ওপর গুলি চালায়। এতে তারা মারাত্মক জখম হন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ অক্টোবর রাতের দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

/এএসএ/এমএএল/
সম্পর্কিত
একজনের পাসপোর্টে আরেক নারীকে ইতালিতে প্রেরণ, গ্রেফতার ৭
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার পাত্র
সর্বশেষ খবর
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার