‘জামায়াতকে সঙ্গে নিয়ে চীনের ঈদ উপহার’  বিভ্রান্তির ব্যাখ্যা দিলো দূতাবাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ মার্চ ২০২৬, ০০:৩৬ আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০০:৪৫

বাংলাদেশে চীনা দূতাবাস ঢাকার বাসিন্দাদের মাঝে ঈদুল ফিতরের উপহার হিসেবে খাবারের প্যাকেট বিতরণ করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকা-১৫ আসনের মিরপুর ১০ নম্বর আদর্শ বিদ্যালয়ের মাঠে এই খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

তবে চীনের অনুদান বিতরণ অনুষ্ঠানে জামায়াত আমির ড. শফিকুর রহমানের উপস্থিতি নিয়ে সামাজিকমাধ্যমে প্রশ্ন ওঠে। এরপর বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে চীনা দূতাবাস।

দূতাবাসের ভাষ্য, চীনা রাষ্ট্রদূতের একটি দাতব্য অনুষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু তথ্য সত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

দূতাবাস আরও জানায়, বাংলাদেশে চীনের বন্ধুত্বপূর্ণ নীতির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত সরকারের সুশাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে দূতাবাস জানায়, দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ অব্যাহত থাকবে।

এর আগে, জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে চীন ও জামায়াতের যৌথ উদ্যোগে উপহার বিতরণের কথা বলা হয়, যা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়। চীন দূতাবাস ব্যাখ্যা দেওয়ার পর জামায়াতের পক্ষ থেকে পোস্টটি সংশোধন করা হয়।

‘জামায়াতকে সঙ্গে নিয়ে চীনের ঈদ উপহার’  বিভ্রান্তির ব্যাখ্যা দিলো দূতাবাস

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ২৬ জানুয়ারি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ওয়ামি ট্রাস্ট মাঠে চীন ও জামায়াতে ইসলামীর উদ্যোগে খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামায়াতের আমির উপস্থিত ছিলেন।

/এসও/এম/
সম্পর্কিত
প্যাকেজিং খাতের সমস্যা নিয়ে শফিকুর রহমানের কাছে ব্যবসায়ীরা, মিললো যে আশ্বাস
অর্থনৈতিক করিডোর নিয়ে যা বললেন চীনের রাষ্ট্রদূত
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ
সর্বশেষ খবর
স্বামীকে কিডনি দিচ্ছেন স্ত্রী, বললেন ‘সে না থাকলে আমার বেঁচে থেকে লাভ কী’
স্বামীকে কিডনি দিচ্ছেন স্ত্রী, বললেন ‘সে না থাকলে আমার বেঁচে থেকে লাভ কী’
রাস্তায় পুলিশের প্রিজন ভ্যান থেকে যেভাবে পালালো ‘পিচ্চি রাজা’
রাস্তায় পুলিশের প্রিজন ভ্যান থেকে যেভাবে পালালো ‘পিচ্চি রাজা’
সকাল থেকে অবরুদ্ধ এক কলেজের ১৪ শিক্ষক, বদলি করেও কাজ হয়নি
সকাল থেকে অবরুদ্ধ এক কলেজের ১৪ শিক্ষক, বদলি করেও কাজ হয়নি
নারীদের যাতায়াতে আসছে আরও ১০০ পিংক বাস
নারীদের যাতায়াতে আসছে আরও ১০০ পিংক বাস
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...