পুরান ঢাকায় মুয়াজ্জিন হত্যার বিচার চেয়ে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৬, ১৯:১৮আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৯:২৫

মুয়াজ্জিন হত্যার বিচার চেয়ে মানববন্ধন পুরান ঢাকার ঝব্বু খানম মসজিদের মুয়াজ্জিন মাওলানা বেলাল হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে কলরব নামের একটি সাংস্কৃতিক সংগঠন। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন করে সংগঠনটি। মুয়াজ্জিন বেলাল হোসেন ছাড়াও নিজ ফ্ল্যাটে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা, কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টে তনু হত্যার বিচারও দাবি করে সংগঠনটি।
কলরবের প্রধান পরিচালক রশিদ আহমেদ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা দেশের মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। বক্তারা বলেন,  সাংবাদিক সাগর- রুনি হত্যা, সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তনু হত্যা এবং আমাদের সবচেয়ে নিরাপদ স্থান মসজিদে মুয়াজ্জিনকে হত্যা করা হয়। অবিলম্বে এসব হত্যাকাণ্ডের বিচার না হলে সরকারকে এর মাশুল দিতে হবে।
মানব্ন্ধনে বক্তব্য রাখেন, অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন,  মাওলানা ইমতিয়াজ আলম, সাঈদ আহমাদ, আবু সুফিয়ান, বদরুজ্জামান, আবু রায়হান, আমিনুল ইসলাম মামুন, ওমর আব্দুল্লাহ, সাঈদুজ্জামান নুর, ইকবাল মাহমুদ, মাহফুজুল আলম ও শাফিন আহমাদ প্রমুখ।

/জেইউ/ এপিএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম