এপিবিএনের অভিযান 

বিমানবন্দরে দুই মাসে ৩৬ জন ‘দর্শনার্থী ছদ্মবেশি’ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৬, ১৭:০৪আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১৮:৪৮

হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৬ জন ‘দর্শনার্থী ছদ্মবেশি’কে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত দুই মাসে গ্রেফতার এসব র‌্যাপারকে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার রাকিবুল ইসলামে এ তথ্য জানান। 

তিনি জানান, কিছু র‌্যাপার বিমানবন্দর প্রবেশপথের গোলচত্বরের বাইরে ছদ্মবেশে ঘরে বেড়াতেন। যাত্রীদের দেখলে ব্যাগ র‌্যাপিংয়ের প্রস্তাব দিয়ে অতিরিক্ত টাকা নিতেন। তারা প্যান্টের নিচে লুকিয়ে পলিথিন বের করে দ্রুত ব্যাগ মুড়িয়ে দিতেন।

অভিযোগ উঠে, এই র‌্যাপিংয়ের জন্য যাত্রীদের নিকট থেকে তারা অতিরিক্ত টাকা আদায় করে। এমন অবস্থায় এই র‌্যাপারদের ধরতে বিশেষ অভিযান শুরু করে এয়াররপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

অভিযানের মাধ্যমে ফেব্রুয়ারি মাসে ২১ জন এবং মার্চে ১৫ জন র‌্যাপারকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারদের বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালেতাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। 

উল্লেখ্য, বিমানবন্দরের বহির্গমনের কনকর্সে নির্ধারিত মূল্যে র‌্যাপিংয়ের মেশিন স্থাপন করা আছে।

/আইএ/এমএএল/
সম্পর্কিত
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল