রাজধানীর কদমতলী থানার শ্যামপুর বাজার ইকোপার্ক এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে শেখ ফরিদ (৫২) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশা চালকসহ আহত হয়েছেন আরও দুই জন।
রবিবার (২৯ মার্চ) বিকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পলিয়ে গেছে।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ তালাশপুর গ্রামের মৃত ওবায়দুল্লাহর ছেলে শেখ ফরিদ। বর্তমানে দনিয়া পলাশপুর এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, অটোরিকশাটি কদমতলী থেকে যাত্রী নিয়ে পোস্তগোলার দিকে যাচ্ছিল। শ্যামপুর বাজার ইকোপার্ক এলাকায় ট্রাকের ধাক্কায় উল্টে যায়। গুরতর অবস্থায় দুই যাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শেখ ফরিদ মৃত ঘোষণা করেন। মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা রয়েছে। আহত যাত্রী ইয়ামিন চিকিৎসাধীন। অটোরিকশা চালক স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মোশাইদুল বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলিয়ে গেছে। তাকে ধরার চেষ্টা চলছে।








