সংসদে হাসনাত আব্দুল্লাহর প্রশ্ন

পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ির সারি মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না? 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৬, ১৬:২৭আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৬:২৭

‘‘জ্বালানি সংকটের কারণে দেশের বিভিন্ন পেট্রোল পাম্প একের পর এক বন্ধ হচ্ছে। তেলের জন্য রাস্তায় দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না।’’ 

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে এমন প্রশ্ন করে এর সমাধান জানতে চান কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাছনাত আব্দুল্লাহ।

সংসদে তিনি বলেন, “যা হওয়ার কথা তা ঘটছে না। পাম্পগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, সিলেটের পাম্পও বন্ধ হয়েছে। গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে এবং সবাই প্রত্যাশিত সেবা পাচ্ছে না। সরকার এ বিষয়টি এড়িয়ে যাচ্ছে। মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না এই দীর্ঘ সারি?”

এর জবাবে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, “প্রতিটি পাম্পে যে পরিমান তেল প্রয়োজন তা প্রতিদিন যথাযথভাবে সরবরাহ করা হচ্ছে। তবে ইরানের ঘটনার পর বিক্রি হঠাৎ বেড়ে গেছে। এর ফলে আগে যে তেল এক দিন বা দেড় দিনে বিক্রি শেষ হতো, এখন তা দুই ঘণ্টায় শেষ হচ্ছে। তাই প্যানিক বায়িংয়ের কারণে লাইনে দাঁড়ানো দেখা যাচ্ছে। তবে তেলের সাপ্লাই প্রতিদিন করা হচ্ছে।”

/এসএমএ/এমএএল/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের