শাহজাহানপুর মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে পোড়া মৃতদেহ উদ্ধার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ এপ্রিল ২০২৬, ২১:৫৭আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ২১:৫৭

শাহজাহানপুরের মৌচাক মোড়ে ফ্লাইওভারের ওপর থেকে পোড়া মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ দেখে নারী না পুরুষ বোঝার উপায় নেই, বয়স নির্ধারণ করার উপায় নেই বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাতে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানিয়েছেন, ৯৯৯ নম্বরের মাধ্যমে সংবাদ পেয়ে রাত দেড়টার দিকে মৌচাক মোড়ে ফ্লাইওভারের ধপর জোড়ার মাঝে ফাকা স্থান থেকে পোড়া মানবদেহটি উদ্ধার করা হয়। আইনিপ্রক্রিয়া শেষে রবিবার (১২ এপ্রিল) সকালে দিকে মৃতদেহটি ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিক্যাল কলেজে মর্গে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, “পরিচ্ছন্ন কর্মীরা ময়লা পরিস্কার করতে গিয়ে, ঐ পোড়া মানব দেহ দেখতে পেয়ে ট্রিপল নাইনে পুলিশকে সংবাদ দেন।” কীভাবে পুড়ে মারা গেছেন, বা কীভাবে সেখানে সেখানে এসেছে, তা তাদন্তধীন রয়েছে বলেও জানান তিনি।  

নারী-পুরুষ মৃতের পরিচয় নির্ণয়ের জন্য ডিএনএ’র নমুনা সংগ্রহ করতে বলা হয়েছে ফরেনসিক বিভাগকে।  

জানা গেছে, গত শুক্রবার রাতে ফ্লাইওভারের উপর আগুনের ঘটনা ঘটেছিল। ফায়ারসার্ভিস তা নিভেয়ে ফেলে।  

/আইএ/এআইবি/এসটি/ 
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি