বৈদুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৬, ১৮:০২ আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১৮:০২

রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নরোত্তম বিশ্বাস জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে বাসাবো খেলার মাঠের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি প্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরি করার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।

মোবারক হোসেন কুমিল্লার হোমনা উপজেলার ধুমুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মৃত মঙ্গল মিয়া। তিনি বর্তমানে পূর্ব বাসাবো টেম্পু স্ট্যান্ড এলাকায় বসবাস করতেন।

মৃতের ভাগ্নে সুমন ইসলাম জানান, মোবারক আগে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন, তবে সাম্প্রতিক সময়ে তিনি কর্মহীন ছিলেন এবং মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। প্রায় দেড় মাস আগে তিনি ঢাকায় আসেন এবং অনিয়মিতভাবে স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক।

তিনি বলেন, ‘‘আমি সংবাদ শুনে এসে তার মৃতদেহ দেখতে পাই। পুলিশের মাধ্যমে জানতে পাই, তিনি বৈদ্যুতিক তার চুরি করার সময়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন।’’

 

/আইএ/এআইবি/এমএএল/
সম্পর্কিত
ডেঙ্গুতে একদিনে তিন জনের মৃত্যু
হাম উপসর্গে আরও চার জনের মৃত্যু
ঘরে ঘরে ডেঙ্গু একজন সুস্থ না হতেই আরেকজন হাসপাতালে, মনে হচ্ছে যুদ্ধ করছি
সর্বশেষ খবর
এক ভাইয়ের পেনাল্টি মিস, অন্য ভাইয়ের গোলে ফ্রান্সকে হারালো ইতালি
এক ভাইয়ের পেনাল্টি মিস, অন্য ভাইয়ের গোলে ফ্রান্সকে হারালো ইতালি
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা