বাস-লঞ্চের একচেটিয়া ভাড়া বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৬, ১১:৫৬আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৬

আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চ মালিক সমিতি একচেটিয়াভাবে ভাড়া বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বুধবার (২২ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ হুঁশিয়ারি দেন।

বিবৃতিতে তিনি বলেন, ২০২২ সালের আগস্টে ডিজেলের মূল্য একলাফে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হলে তখন বাসভাড়া প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বা ২২ শতাংশ এবং লঞ্চভাড়া ৩২ শতাংশ বাড়ানো হয়। পরে ওই ১১৪ টাকা লিটার ডিজেলের দাম কয়েক দফায় কমে ১০০ টাকায় নামলে সরকার তিন দফায় ৮ পয়সা করে বাস ভাড়া কমায় এবং লঞ্চ ভাড়াও কাগজে-কলমে সমন্বয় করা হয়। তবে বাস্তবে কোনও বাস বা লঞ্চে যাত্রীরা কমানো ভাড়ার সুবিধা পায়নি। এ বিষয়ে সরকার কোনও কার্যকর তদারকি করেনি।

তিনি আরও বলেন, এবার ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে। অথচ এই ১ টাকা বৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে বাস মালিকেরা ৬৪ শতাংশ এবং লঞ্চভাড়া ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর চেষ্টা করছে। এসব যৌক্তিক তথ্য তুলে ধরার কারণে যাত্রী কল্যাণ সমিতিকে বারবার বাদ দিয়ে বাস ও লঞ্চ মালিক সমিতি একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা করছে।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকারের কিছু আমলা সাময়িকভাবে লাভবান হয়ে যাত্রী প্রতিনিধিদের বাদ দিয়ে মালিকদের পক্ষে অযৌক্তিক ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিচ্ছেন। এতে সাধারণ যাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

/এএইচএস/এমএএল/
সম্পর্কিত
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় আসকের নিন্দা
পুলিশ কর্মকর্তাদের টার্গেট করে অপপ্রচারের অভিযোগ অ্যাসোসিয়েশনের
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের
সর্বশেষ খবর
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
কয়েক হাজার কোটি টাকার পণ্য কনটেইনারের ভেতরেই নষ্ট
কয়েক হাজার কোটি টাকার পণ্য কনটেইনারের ভেতরেই নষ্ট
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি