কামরাঙ্গীরচরে ম্যাটাডোর কর্মচারী হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা গ্রেফতার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ এপ্রিল ২০২৬, ২২:০৭ আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ২২:০৭

রাজধানীর কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ম্যাটাডোর কর্মচারী ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম— সাব্বির (১৯)। 

কামরাঙ্গীরচর থানার বরাত দিয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, বুধবার দিবাগত রাতে কামরাঙ্গীরচরের কালু নগর এলাকায় মধু সিটির পেছনে ম্যাটাডোর কোম্পানির শ্রমিকদের টিনসেড আবাসিক ঘরের বাথরুমের মধ্যে ইয়াকুবের ওপর এক যুবক অতর্কিত হামলা করেন। ধারালো ব্লেড দিয়ে ইয়াকুবের গলায় গুরুতর আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। 

তিনি আরও জানান, পরে ইয়াকুবকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা হয়। পরে থানা পুলিশের একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডে জড়িত মূল হোতাকে শনাক্ত করে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে গ্রেফতার করে। 

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সব্বির স্বীকার করেছেন যে, তিনি একাই ইয়াকুবকে হত্যা করেছেন। তার সহায়তায় ঘটনাস্থলের পাশ থেকে হত্যায় ব্যবহৃত একটি ধারালো ম্যাটাডোর ব্লেড ও হত্যাকান্ডের সময় তার পরিহিত রক্তমাখা লুঙ্গি উদ্ধার করা হয়েছে। 

/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
সরকারের ‘সমালোচনা’ করলেই গ্রেফতার: প্রশ্নের মুখে মতপ্রকাশের স্বাধীনতা
সাংবাদিক না হয়েও গাড়িতে ‘প্রেস’, ৫২০০ ইয়াবাসহ গ্রেফতার
যাত্রাবাড়ীতে তরুণকে গুলি করে হত্যা
সর্বশেষ খবর
১৫০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‌‘অর্ণব’
১৫০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‌‘অর্ণব’
ইসরায়েলের নির্বাচনে ভোটার উপস্থিতির রেকর্ড
ইসরায়েলের নির্বাচনে ভোটার উপস্থিতির রেকর্ড
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেতার জানাজার পরপরই মিছিল নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট
নেতার জানাজার পরপরই মিছিল নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট
সর্বাধিক পঠিত
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’