কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত 

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
২৫ এপ্রিল ২০২৬, ০০:১৪ আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০০:১৪

কেরানীগঞ্জ থানার অদুরে সড়ক দুর্ঘটনায় মো. সুলতান (৭০) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) রাত পোনে ৮টার দিকে ঘটনাটি ঘটে।  

পথচারী প্রিয়ন্তী ও তার স্বামী জানিয়েছেন, “কেরানীগঞ্জ থানার অদুরে বিপরিত পাশে ইকুরিয়া এলাকায় যাত্রী ছাউনির সামনে রাস্তার পাশে পড়ে ছিল লোকটি। কেউ ধরছিল না। ছটফট করতে দেখে আমরা তাকে উদ্ধার করি এবং বিষয়টি তৎক্ষণিক থানায় পুলিশকে ফোনে জানাই।” 

তারা আরও বলেন, “পু‌লিশ জানায়, আপনারা তাকে হাসপাতালে নিয়ে যান। তাদের কোনও সহযোগিতা না পেয়ে সেখানে আশপাশের লোকজনের সহযোগিতায় একটি সিএনজি অটোরিকশা নিয়ে হাসপাতালের উদ্দেশ্য যাই। পথে জুরাইন এলাকায় একটি হাসপাতালে নিয়ে যাই। কিন্তু রাখেনি। তারা ঢামেক হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গে‌লে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।” 

তারা জানান, কোনও একটি গাড়ির ধাক্কায় তিনি দূর্ঘটনার শিকার হয়েছেন ধারণা করা হচ্ছে। ত‌বে কোন গাড়ি সেটি সেখানকার লোকজন কিছু বলতে পারেনি।  

ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তি‌নি জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

রাতে খোঁজ নিতে নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। পরে তার পরিচয় পাওয়া যায়। 

নিহত বৃদ্ধ শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ঢাকুরহাটি গ্রামের তুজুম আলী চৌকিদারের ছেলে। বর্তমানে তিনি ইকুরিয়া এলাকায় থাকতেন। 

/এআইবি/এসএন‌কে/এসটি/  
সম্পর্কিত
ডেঙ্গুতে একদিনে তিন জনের মৃত্যু
হাম উপসর্গে আরও চার জনের মৃত্যু
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩
সর্বশেষ খবর
‘তালিকাভুক্ত চাঁদাবাজ’ পিচ্চি মাসুদ গ্রেফতার
‘তালিকাভুক্ত চাঁদাবাজ’ পিচ্চি মাসুদ গ্রেফতার
প্রকাশ্যে চুম্বনের অভিযোগ: ইন্দোনেশিয়ায় নারীসহ ছয়জনকে বেত্রাঘাত
প্রকাশ্যে চুম্বনের অভিযোগ: ইন্দোনেশিয়ায় নারীসহ ছয়জনকে বেত্রাঘাত
দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি 
দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি 
ক্রীড়া সাংবাদিকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে তিন সংগঠনের চিঠি, কী বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী 
ক্রীড়া সাংবাদিকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে তিন সংগঠনের চিঠি, কী বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী 
সর্বাধিক পঠিত
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা