খালেদা জিয়ার গাড়িবহরে হামলা

মঞ্জুরের পরদিনই লাভলুর জামিন বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৬, ১৭:২৫ আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৭:২৫

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরের জামিন বাতিল করেছেন আদালত। সোমবার (২৭ এপ্রিল) শুনানি শেষে ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামানের আদালত এই আদেশ দেন। 

এর আগে, গতকাল রবিবার লাভলুর জামিন মঞ্জুর করেন আদালত।  এরপর দিন অর্থাৎ, আজ সেই জামিন বাতিল করা হলো। 

ছাত্রজীবনে মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন লাভলু।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আশরাফুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গতকাল এক হাজার টাকার মুচলেকায় আদালত আসামির জামিন মঞ্জুর করেন। গতকাল আসামি পক্ষের আইনজীবীরা জামিননামা সময় মতো আদালতে জমা দিতে পারেননি। আজকে সকালে আসামির পক্ষের আইনজীবী এই জামিননামা দাখিল করেন। আদালত আসামির এই জামিননামা রিজেক্ট করে জামিন বাতিলের নির্দেশ দেন।”

সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করেন লাভলু। এই ঘটনার জেরে গত বছরের ১৭ নভেম্বর মধ্যরাতে শিক্ষার্থীরা তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। পরবর্তীতে শাহবাগ থানা পুলিশ খালেদা জিয়ার গাড়িবহরের ঘটনায় হওয়া মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখায়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ২২ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে গুলশানের বাসভবন থেকে গাড়ি বহর নিয়ে বের হন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকাল সাড়ে ৫ টার শাহবাগের বাংলামোটর সিগন্যালে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে গাড়িবহরে হামলা করা হয়। এ সময় তারা খালেদা জিয়ার গাড়িবহরের ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করে, চারটি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করে। এই হামলায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন। ওই ঘটনায় ২০২৪ সালের ২৩ নভেম্বর শাহবাগ থানায় মামলা করা হয়।

/এএসএ/এবিএম/
সম্পর্কিত
আখতারুজ্জামানের জামিন শুনানিতে হট্টগোল-ধাক্কাধাক্কি, এজলাস ছাড়েন বিচারক
রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান
অ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে এনসিপি নেতা তানভীর
সর্বশেষ খবর
‘শিক্ষকেরা স্মৃতির নয়, জীবনের অংশ হয়েছেন’
‘শিক্ষকেরা স্মৃতির নয়, জীবনের অংশ হয়েছেন’
নিজের পছন্দমতো গ্যাজেট বানাতে এআই, কোড উন্মুক্ত করলো মেটা
নিজের পছন্দমতো গ্যাজেট বানাতে এআই, কোড উন্মুক্ত করলো মেটা
সীমান্তের টানে ঘুরে আসুন ফেনীর বিলোনিয়া
সীমান্তের টানে ঘুরে আসুন ফেনীর বিলোনিয়া
যে কারণে যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতাকে প্রবেশে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল
যে কারণে যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতাকে প্রবেশে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার