কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৯ আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৯

কারাবন্দি সাংবাদিকদের শিগগিরই মুক্তি দাবি করেছে নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানিয়েছে সংগঠনটি। 

একই সঙ্গে সংগঠনের নতুন আহবায়ক কমিটিও গঠন করা হয়েছে। আকতার হোসেনকে আহ্বায়ক ও শেখ জামালকে সদস্য সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পরিচালনার দায়িত্ব গ্রহনের পরবর্তী সময় রাজনীতিবিদদের ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার লোকদের ওপরও নেমে আসে নির্মম নির্যাতন ও নিপীড়ন। দেশের সংবাদিকরাও  তা থেকে রেহাই পাননি। সারাদেশের ৫ শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে গায়েবী হত্যা মামলা, অর্ধশত সাংবাদিক গ্রেফতার, ১৬৮ পেশাদার সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, জাতীয় প্রেস ক্লাব থেকে শতাধিক সাংবাদিকের প্রেসক্লাবের সদস্য পদ বাতিল ও স্থগিত করা হয়।

এ অবস্থায় সাংবাদিক নির্যাতন-নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট' গঠন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সোমবার রাতে অনুষ্ঠিত এক সভায় অবিলম্বে কারাবন্দির সাংবাদিকদের মুক্তি, সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার ও চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানানো হয়। 

/জেইউ/এসটি/  
সম্পর্কিত
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়
স্মরণসভায় বক্তারা মুক্ত সাংবাদিকতায় অনুকরণীয় ছিলেন তৌফিক ইমরোজ খালিদী
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
সর্বশেষ খবর
স্বাদ বদলাতে চালের পরিবর্তে ফল দিয়েই বানিয়ে ফেলুন তিনটি পায়েস
স্বাদ বদলাতে চালের পরিবর্তে ফল দিয়েই বানিয়ে ফেলুন তিনটি পায়েস
আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, কমতে পারে তাপমাত্রা
আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, কমতে পারে তাপমাত্রা
ফিরে আসেন নারী কর্মী, দেশে এসে আরেক যুদ্ধ
ফিরে আসেন নারী কর্মী, দেশে এসে আরেক যুদ্ধ
শাহরুখ ‘কিং’, আরিয়ানের প্রেমিকা লারিসা আর কী বললেন
শাহরুখ ‘কিং’, আরিয়ানের প্রেমিকা লারিসা আর কী বললেন
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড