উত্তরায় বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ, ৯ দিন পর উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২৬, ১৩:২৪ আপডেট : ০২ মে ২০২৬, ১৩:৩৮

রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে অপহরণের শিকার দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে লামীন ইসলাম নামে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২ মে) গাজীপুরের পুবাইল এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ২২ এপ্রিল দুপুরে উত্তরার ৬ নম্বর সেক্টরে ওই অপহরণের ঘটনা ঘটে। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে স্কুল থেকে পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফিরছিল ওই শিক্ষার্থী। হঠাৎ সেখানে লামীম উপস্থিত হয়ে ওই শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তার বাবা মেয়েকে বাঁচাতে চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণ পরই সেখানে আরও এক যুবক যোগ দেয়। তারা বাবাকে মারধর করে ওই ছাত্রীকে জোর করে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার দিনই ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে ঘটনার ৯ দিন পর আধুনিক প্রযুক্তির সহায়তায় গাজীপুরের পুবাইল থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ জানান, অপহরণের ঘটনায় জড়িত প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে এই অপহরণের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া শিক্ষার্থীকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
ফোন করে বাড়িতে ডেকে শ্রমিক দল নেতা হত্যা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেফতার ৩
‘নুরাজিম বাহিনীর’ শীর্ষ সন্ত্রাসী রকি গ্রেফতার
পুলিশ-বিজিবির ওপর হামলা: যুবলীগের ১২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৫
সর্বশেষ খবর
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা, প্রকাশ হবে বিশেষ স্মারকগ্রন্থ
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা, প্রকাশ হবে বিশেষ স্মারকগ্রন্থ
গোপালগঞ্জে বাসের ধাক্কায় ২০ গাড়ির সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে বাসের ধাক্কায় ২০ গাড়ির সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক
কোমল রানির সঙ্গে গোবিন্দর ঘনিষ্ঠ ছবি, নেটদুনিয়ায় তোলপাড়
কোমল রানির সঙ্গে গোবিন্দর ঘনিষ্ঠ ছবি, নেটদুনিয়ায় তোলপাড়
যশোরে এবার বিএনপি নেতার বাড়িতে ককটেল, চিরকুটে হত্যার হুমকি
যশোরে এবার বিএনপি নেতার বাড়িতে ককটেল, চিরকুটে হত্যার হুমকি
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল