পুলিশের ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ মে ২০২৬, ১৯:২৮আপডেট : ০৩ মে ২০২৬, ১৯:২৮

বাংলাদেশ পুলিশের ১৬ জন ডিআইজি ও একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রবিবার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারা বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।  

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন— এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ, সিআইডির ডিআইজি মো. হাবিবুর রহমান, পুলিশ অধিদফতর (টিআর), ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের পরিচালক ও ডিআইজি মো. হারুন-অর-রশীদ, ঢাকার পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এস এম আক্তারুজ্জামান,নোয়াখালীর পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) মো. হায়দার আলী খান, খুলনা পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) মো. মাহবুবুর রহমান ভূইয়া, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. রুহুল আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. রফিকুল হাসান গনি, নৌ পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী, পুলিশ অধিদফতরের ডিআইজি কাজী জিয়া উদ্দিন, রেলওয়ে পুলিশের ডিআইজি মো. গোলাম রউফ খান, রংপুর পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) শেখ মোহাম্মদ রেজাউল হায়াদার, হাইওয়ে পুলিশের ডিআইজি রখফার সুলতানা খানম।   

এছাড়া রেলওয়ে পুলিশের এসপি (সুপারনিউমারি অতিরিক্ত ডিআইজি) ফারহাত আহমেদকেও অবসরে পাঠিয়েছে সরকার।  

/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
এক ফাঁড়ি থেকে একসঙ্গে ২৭ পুলিশকে প্রত্যাহার, কারণ কী?
কীভাবে মিলে গেলো পুলিশ কর্মকর্তা ও আসামির শার্ট?
পুলিশের ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাবে এপিবিএন, আইনের খসড়া অনুমোদন
সর্বশেষ খবর
‘আলোচনায় নিজ দেশে যাওয়া সম্ভব না হলে, অস্ত্র ধরতে প্রস্তুত রোহিঙ্গারা’
‘আলোচনায় নিজ দেশে যাওয়া সম্ভব না হলে, অস্ত্র ধরতে প্রস্তুত রোহিঙ্গারা’
পাহাড়-অরণ্য-ঐতিহ্য রক্ষার দিন আজ
পাহাড়-অরণ্য-ঐতিহ্য রক্ষার দিন আজ
‘মায়ের ডাকের দেওয়া গুমের অভিযোগ যেন রাজনৈতিক বিবেচনায় তদন্ত না হয়’ 
‘মায়ের ডাকের দেওয়া গুমের অভিযোগ যেন রাজনৈতিক বিবেচনায় তদন্ত না হয়’ 
চার বছর পর গম রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতের, বাংলাদেশের লাভ কোথায়?
চার বছর পর গম রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতের, বাংলাদেশের লাভ কোথায়?
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী